সুইং ট্রেডিং স্ট্রাটেজি - মাস্টার অফ অল স্ট্রাটেজিস (১ম পর্ব) - BD FX Team

Hot

Post Top Ad

Thursday, March 30, 2017

সুইং ট্রেডিং স্ট্রাটেজি - মাস্টার অফ অল স্ট্রাটেজিস (১ম পর্ব)

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 

পোস্ট এর শুরুতেই আমি আমার ব্যাপারে কিছু কথা বলে নেই। ২০১২ সালের প্রায় শুরুর দিকেই ফরেক্স এর সাথে আমার পরিচয় হয় আমার এক বড় ভাই কে ফরেক্স করতে দেখে।উনার লেপটপ এ ফরেক্স মেটা ট্রেডার এর হিজিবিজি চার্ট দেখেই ফরেক্স এর উপর ভয় ধরে গেল। তাই এতা নিয়ে আর মাথা ঘামালাম না। কিন্তু এর কিছুদিন পর টেকটিউনস এ এর ব্যাপারে বিস্তারিত শুনার পর ই ফরেক্স সম্পরকে আগ্রহ জন্মাল । এরপর নিজে নিজে বিভিন্ন সাইট থেকে অনেক আরটিকেল , বই, ইউটিউব থেকে ভিডিও লেকচার আর স্ট্রাটেজিক প্ল্যান পড়াশুনা করে ও গত প্রায় ৩ বছর যাবত ফরেক্স এর সাথে লেগে থাকার কারনেই এতদুর পর্যন্ত আসা। তবে আমার ফরেক্স এর স্কুল শিক্ষা টা আমি বিডিপিপ্স এর কাছ থেকেই পেয়েছি। তাই বিডিপিপস এর অসংখ্য লেখক ও বিডিপিপ্স টিম কে অনেক ধন্যবাদ।

আজ আমি যে স্ট্রাটেজি শেয়ার করতে যাচ্ছি তা এখনো পর্যন্ত আমার দেখা সবচেয়ে সিম্পল কিন্তু কার্যকরি ট্রেডিং স্ট্রাটেজি এবং ভালভাবে প্র্যাকটিস করতে পারলে এর প্রফিট এক্যুরেসি ৯০% কারন বিশ্বের প্রায় সকল প্রফেশনাল ট্রেডার ই এই স্ট্রাটেজি ফলো করে থাকে । এই আর্টিক্যাল এর শেষ পর্যন্ত ধৈর্য ধরে থাকুন, পর্যাপ্ত পরিমান চার্ট ইমেজ এর ব্যাখ্যা সহ উদাহরন ও বিস্তারিত আলোচনা আপনাকে সম্পুর্ন ভাবে এই স্ট্রাটেজি বুঝতে সাহায্য করবে  ইনশাআল্লাহ।

সুইং ট্রেডিং (Swing Trading) কি ?

সুইং (swing) শব্দটির আভিধানিক অর্থ হলো দোলনা,ঢেউ,তরঙ্গ –ইত্যাদি। দোলনা কে যদি ধাক্কা দিয়ে ছেড়ে দেয়া হয় তবে নিচ থেকে এটা প্রথমে অনেকটা উপরে উঠবে তারপর নিচে নেমে আসবে , এরপর আবারো উপরে উঠবে ও নিচে নেমে আসবে। এভাবে সে একবার উপরে উঠে ও একবার নিচে নামে ঠিক একই ডিরেকশন এ।এভাবে চলতেই থাকে যতক্ষন না পর্যন্ত কেউ তাকে থামায় বা আবারও তাকে ধাক্কা দিবে পুনরায় দোল দেয়ার জন্যে।

ফরেক্স মার্কেটেও ঠিক এমনটা ই হয়ে থাকে বেশিরভাগ সময়।সুইং ট্রেডিং করতে হয় মার্কেট এর কোনো একটি নির্দিস্ট আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ড এ।আপ ট্রেন্ড এর সুইং লো Swing Low  বা  Higher Low (HL) পয়েন্ট এ বায় করতে হয় আর ডাউন ট্রেন্ড এ Swing High বা Lower High (LH)পয়েন্ট এ সেল করতে হয়।

  অথবা সহজ ভাষায় বলতে গেলে কোনো একটি ট্রেন্ড এর রিট্রেসমেন্ট লেভেলে বায় বা সেল ট্রেড এর অপরচুনিটি খুজে বের করা এবং সেই অনুযায়ি ট্রেড এন্ট্রি নেয়া যাতে করে আমরা সর্বনিম্ন প্রাইস এ বায় করে সর্বোচ্চ প্রাইস এ সেল করে দিতে পারি আপট্রেন্ড এর ক্ষেত্রে আর ডাউন ট্রেন্ড এর ক্ষেত্রে টপ পয়েন্ট এ সেল অর্ডার নিয়ে একদম কম প্রাইস লেভেল এ ট্রেড ক্লোজ করে দিয়ে সর্বোচ্চ প্রফিট নিয়ে বের হয়ে যেতে পারি।   
যারা এখন ও একদম নতুন তাদের জন্যে আপ ট্রেন্ড ও ডাউন ট্রেন্ড এবং সুইং হাই ও সুইং লো সম্পরকে প্রথমেই কিছুটা ধারনা দেয়া হলো ।  



আপ ট্রেন্ড
 মার্কেট এ যখন কোনো একটি ট্রেন্ড এর শুরুতে কোনো পেয়ার এ বায়ার দের সংখ্যা বেড়ে যায় তখন সেই পেয়ার টি উপরের দিকে উঠতে থাকে যা আমরা চার্ট এ ক্যেন্ডেল স্টিক এর মধ্যমে বুঝতে পারি। এভাবে কিছুক্ষন বা কয়েকদিন ধরে যখন একটা পেয়ার উপরের দিকে উঠতে থাকে তখন অনেক বায়ার তাদের ট্রেড ক্লোজ করে দেয় এবং তখন মার্কেট এ সেলার দের আধিক্য বেড়ে যায় ফলে চার্ট এ ক্যান্ডেল গুলো নিচের দিকে নামতে থাকে। নিচে নামার আগের সেই সর্বচ্চ লেভেল টি কে আমারা বলি হায়ার হাই Higher High (HH)। কিন্তু কয়েকটা ক্যান্ডেল নামার পরেই যখন আবার ও বায়ার রা সেই পেয়ার বাই করতে থাকে তখন সেই পেয়ার এর প্রাইস যেই লেভেল থেকে বাড়তে শুরু করেছে সেই সর্ব নিম্ন প্রাইজ লেভেল টি কে বলে ‘হায়ার লো’ Higher Low (HL) ।আবার প্রাইজ বাড়তে বাড়তে তার আগের সর্বোচ্চ প্রাইজ এর উপরে চলে যায় ও নতুন করে একটি টপ লেভেল বা হায়ার হাই (HH) তৈরি করে। আবার ও যখন এভাবে বেশ কিছুক্ষন চলার পর মার্কেট এ সেলার দের উপস্থিতি ঘটে ও বায়ার দের সংখ্যা কমে যায় তখন প্রাইস নিচের দিকে নামতে থাকে কিন্তু এর আগের সরবনিম্ন প্রাইস রেট কে অতিক্রম করার আগেই আবারো বায়ার রা মার্কেট এর কনট্রোল নিয়ে নেয় (HL) তখন মার্কেট আবার ও উপরের দিকে উঠতে উঠতে তার আগের সরবচ্চ প্রাইস লেভেল/টপ বা চুরার উপরে উঠে যায় ও আবার ও একটি (HH) তৈরি হয়। এভাবে কোনো পেয়ার এ ক্রমাগত ভাবে হায়ার হাই(HH)  বা টপ লেভেল, হায়ার লো(HL)  বা বটম লেভেল তৈরি হলে যে ওয়েভ বা ঢেউ বা ট্রেন্ড ফর্ম হয় সেই ট্রেন্ড টি কে আপট্রেন্ড বলে।
 ডাউন ট্রেন্ড হলো তার ঠিক বিপরিত। এতে ক্রমাগত ভাবে লোয়ার হাই(LH) ও লোয়ার লো(LL) তৈরি হয়। এরকম আপট্রেন্ড এর সময় আমাদেরকে বায় (Buy) করতে হয় ট্রেন্ড এর HL  পয়েন্ট এ এবং সেল করতে হয় ডাউন ট্রেন্ড এর লোয়ার হাই (LH) লেভেল এ।


এখন অনেকেই বুঝতে পারে না যে চার্ট এ প্রাইস একশন এর বেলায় কোন লেভেল টি কে টপ বলা যায় বা কয়টি ক্যান্ডেল উপরের দিকে উঠলে তাকে আমরা টপ লেভেল/রেসিস্ট্যান্ট বা হায়ার হাই, লোয়ার হাই বলবো এবং কয়টি ক্যান্ডেল নিচে গেলে আমরা তাকে একটি বটম (Bottom) /সাপোর্ট বা (HL),(LL) বলবো। এ ব্যাপারে ভাল ধারনার জন্যে নিচের ছবি টি তে লক্ষ্য করুন,-
 অর্থাৎ কম্পক্ষ্যে ৩ টি ভাল মানের ক্যান্ডেল যদি উপরের দিকে উঠে যায় তবে সেটা একটি টপ লেভেল তৈরি করে এবং ৩ টি ভাল মানের ক্যান্ডেল নিচে নেমে গেল একটি আদর্শ বটম তৈরি হয়।

 এখানে ভাল মানের বলতে বুঝাতে চেয়েছি যে ক্যান্ডেল এর ওপেন প্রাইজ আর ক্লোজিং প্রাইজ এর মধ্যে মুটামুটি প্রাইজ গ্যাপ থাকতে হবে যাতে করে ক্যান্ডেল কে খুব ছোট না দেখায় বা ওপেন প্রাইজ আর ক্লোজিং প্রাইজ যাতে সমান হয়ে না যায়। তবে সুইং ট্রেডিং এর ক্ষেত্রে মাঝে মাঝে ক্যান্ডেল এর সাইজ কিছুটা ছোট হলেও সমস্যা নাই কারন মাঝে মাঝে প্রাইস প্রায় একই জায়গায় ঘুরাঘুরি করে কয়েকটা ডজি ক্যান্ডেল ফর্ম করে তারপর আবারো তার ট্রেন্ড এর দিকে যেতে থাকে।

এখন সুইং ট্রেডিং এর জন্যে আমাদের কে এরকম নির্দিস্ট একটি ট্রেন্ড এর জন্যে অপেক্ষা করতে হবে। আমরা সবাই জানি যে ফরেক্সে “ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড” আর একারনেই আমরা কখন ও সুইং ট্রেডিং এ “আপট্রেন্ড এর বেলায় সেল পজিশন এ যাব না , আর ডাউন ট্রেন্ড এর সময় কখনও বায় পজিশন এ যাব না” । এই কথাটি মনে না রাখতে পারলে সুইং ট্রেডিং আপনার জন্যে না।

সুইং ট্রেডিং এ- আপট্রেন্ড এর বেলায় যেখানে মার্কেট এ প্রাইজ নিচ থেকে উপরের দিকে উঠতে শুরু করে আমরা সেই পয়েন্ট টি তেই বায় করব যাতে আমরা কম দামে কিনে বেশি দামে বিক্রি করতে পারি আর এই পয়েন্ট টি কেই বলা হয় “সুইং লো(Swing Low)”


 আর ডাউন ট্রেন্ড এ মার্কেট প্রাইজ যখন উপর থেকে লোয়ার হাই (LH) তৈরি করে আমরা সেই পয়েন্ট টি কে বলব “সুইং হাই(Swing High)” এবং আমরা এই সুইং হাই লেভেল এ কোনো পেয়ার কে সেল করার ব্যাপারে সিদ্ধান্ত নিব।
নিচে আমরা পর্যায় ক্রমে দেখব যে কিভাবে মার্কেট এর ট্রেন্ড নির্নয় করা যায় ও  কোনো ট্রেন্ডিং মার্কেট এ সুইং হাই (Swing High)  ও সুইং লো ( Swing Low)   সঠিক ও প্রায় নির্ভুল ভাবে বের করে সেই অনুযায়ি ট্রেড এন্ট্রি নেয়ার মাধ্যমে প্রফিট করা যায়।


সুইং ট্রেডিং এর জন্যে আমাদের যা যা লাগবে
সুইং ট্রেডিং এর জন্যে আমাদের যে ব্যাপার বিষয় গুলো সম্পরকে মোটামুটি ধারনা থাকতে হবে তা হলো –
* ট্রেন্ড (আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড)
* নির্দিস্ট কিছু ক্যান্ডেল স্টিক।  (ক্যান্ডেল স্টিক হলো ফরেক্স এর সবচেয়ে গুরুত্তপুর্ন    বিষয় । ক্যান্ডেল স্টিক শেখা ছাড়া আপনি ফরেক্সে বেশিদিন টিকে থাকতে পারবেন না। আর ক্যান্ডেল ফর্মেশন বুঝার জন্যে আপনি ১ মিনিট টাইম ফ্রেম এ লাইভ মার্কেট আপ ডাউন দেখতে পারেন । এতে আপনার কম সময়ে মার্কেট গতিবিধি ও ক্যান্ডেল ফরমেশন সম্পর্কে ভাল ধারনা হবে। আর আপনাকে এ বিষয়ে আরো পড়াশুনা ও করতে হবে যদি ক্যান্ডেলস্টিক সম্পর্কে আপনার ভাল ধারনা না থেকে থাকে তবে। )
* প্রাইস একশন
* মুভিং এভারেজ


ট্রেন্ড খুজে বের করা

সুইং ট্রেডিং এর প্রধান শর্ত ই হলো কোনো একটি পেয়ার একটি নির্দিস্ট ট্রেন্ড এ থাকতে হবে, হয় আপট্রেন্ড অথবা ডাউন ট্রেন্ড। আর ট্রেন্ড খুজে বের করার জন্যে আমরা মুভিং এভারেজ নামক ইন্ডিকেটর এর সাহায্য নিব। এক্ষেত্রে আমার পছন্দ হল 30 EMA( 30 Exponential Moving  Average )   ও  50 -EMA (Exponential Moving  Average) ।  অনেকেই আরো অনেক মুভিং এভারেজ ব্যাবহার করে থাকেন তবে আমার এই ২ টা ই পছন্দ। যারা নতুন তারা মুভিং এভারেজ ইন্ডিকেটর টি আপনার মেটাট্রেডার টারমিনালেই পাবেন। আপনার মেটাট্রেডার টারমিনাল ওপেন করে Insert-Indicator-Trend-Moving Average অপশন এ গিয়ে পিরিয়ড-৩০,মেথড-এক্সপোনেনশিয়াল,এপ্লাই টু – ক্লোজ, কালার –(আপনার ইচ্ছামত) দিয়ে ওকে দিয়ে বের হয়ে আসুন। তবে আমি আমার চার্ট এ ৩০EMA এর জন্যে নীল রঙ আর ৫০EMA  এর জন্যে অরেঞ্জ রেড ব্যাবহার করেছি।

এবার চলুন এই সেটিংস গুলা দিয়ে একটা ডাউন্ট্রেন্ড চার্ট কনফার্ম করি। নিচের চার্ট টি  লক্ষ্য করুন -

উপরের চার্ট এ আমরা একটি ডাউন্ট্রেনড চার্ট দেখতে পাচ্ছি। আমরা দেখলাম যে প্রথম LH-1 একটি টপ লেভেল যেখান থেকে প্রাইস নামতে নামতে মুভিং এভারেজ এর নিচে চলে এসে অনেক দূর পর্যন্ত গিয়ে একটা Lower Low (LL-1) তৈরি করে আবার ও উপরের দিকে প্রাইস বাড়তে বাড়তে মুভিং এভারেজ এর কাছাকাছি চলে এসেছে আমরা এখনো সেল অর্ডার দিব না কারন আমরা জানি না যে প্রাইস আর বেড়ে গিয়ে তার আগের Lower High /Top কে ব্রেক করে উপরে চলে যাবে কিনা , আর আমরা আগে থেকে জানি যে ২ টা টপ বা লোয়ার হাই ও লোয়ার লো থাকতে হবে ট্রেন্ড কনফার্ম হওয়ার জন্যে। সুতরাং আমরা আরেকটা Lower High-2 (LH) পেলাম। এরপর প্রাইস LH-2 থেকে আরো নিচে নেমে গিয়ে তার আগের সরবনিম্ন প্রাইস লেভেল/ বটম লেভেল কে ক্রস করে নতুন একটি লোয়ার লো (LL-2) তৈরি করেছে এবং আবারো উপরের দিকে উঠতে উঠতে মুভিং এভারেজ কে নিচে থেকে স্পর্শ করে  একটি বড় বিয়ারিশ ক্যান্ডেল ফর্ম করার মাধ্যমে ৩ নং Lower High (LH-3) তৈরি করেছে যা,তার পুর্বের টপ/LH- 2 এর নিচে অর্থাৎ রেসিস্টেন্ট ব্রেক করতে পারে নি। এবং সেইসাথে আমরা আমাদের কাংখিত সেল অর্ডার কনফারমেশন পেয়ে গেলাম।এরপর আমরা আর ও অনেক গুলো সেল ট্রেড এন্ট্রি পাচ্ছি এই ট্রেন্ড থেকে। এভাবে আমরা ডাউন ট্রেন্ড মার্কেট  এ মুভিং এভারেজ এর নিচে ৩ নং লোয়ার হাই থেকে শুরু করে প্রত্যেক লোয়ার হাই পয়েন্টে শক্তিশালি বিয়ারিশ ক্যান্ডেল এ সেল ট্রেড এন্ট্রি দিতে পারি যতক্ষন না ট্রেন্ড শেষ হয়ে যাচ্ছে। এ ব্যাপারে এর পরের পর্বে বিস্তারিত আলোচনা করা হবে। 

আপ ট্রেন্ড এন্ট্রি  
এবার চলুন একটি আপট্রেন্ড মার্কেট এ সুইং ট্রেড খুজি । নিচের চার্ট টি লক্ষ্য করুন- 


উপরের চার্ট এ আমরা একটি আপট্রেন্ড দেখতে পাচ্ছি। আমরা যেহেতু জানি যে আপ ট্রেন্ড কনফার্ম হওয়ার জন্যে ২ টা হায়ার হাই এবং ২ টা হায়ার লো পয়েন্ট থাকতে হবে মুভিং এভারেজ এর উপরে এবং আমাদের বায় ট্রেড এন্ট্রি হবে ৩ নং হায়ার লো পয়েন্ট এ তাই আমরা ২ টা হায়ার লো পর্যন্ত অপেক্ষা করেছি এবং ৩ নং হায়ার লো (HL) পয়েন্ট এ বায় এন্ট্রি নিয়েছি। এভাবে যতক্ষন পর্যন্ত প্রাইস মুভিং এভারেজ এর উপরে থাকবে ততক্ষন পর্যন্ত প্রত্যেক হায়ার লো পয়েন্ট এ আমরা বায় ট্রেড ট্রিগার করতে থাকব।


আজ ১ম পর্বে এতটুকুই থাকছে কারন পোস্ট খুব বড় হয়ে গেলে পড়ার ধইর্য থাকে না আর আমি চাই না এরকম ভাল একটি প্রাইস একশন স্ট্রাটেজি কেউ না পড়ে ,না বুঝে চলে যাক।এই স্ট্রাটেজি টা আমার নিজের ই খুব ফেভারেট। তাই  ২ নং পর্বে আমরা এই সুইং ট্রেডিং এর উপর ট্রেড Entry ও Exit পয়েন্ট সহ আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় পুর্নাঙ্গ আলোচনা করব।


২ নং পর্বে যা যা থাকছেঃ

* সুইং ট্রেড সহ অন্যান্য ট্রেডিং মেথড এর ট্রেড এন্ট্রি ও এক্সিট এর জন্যে অতি প্রয়োজনিয় ৫ টি বুলিশ ও ৫ টি বিয়ারিশ ক্যান্ডেল পরিচিতি (যা লাগবেই)

* আরো ছবি ও উদাহরন সহ ট্রেড এন্ট্রি ও এক্সিট পয়েন্ট এর বিস্তারিত বর্ননা

* স্টপ লস ও টেইক প্রফিট লেভেল চিহ্নিতকরণ

* সুইং ট্রেড এর সুবিধা সমুহ




ফরেক্স সম্পর্কিত কোনো জিজ্ঞাসা বা পরামর্শ থাকলে আমাকে ফোন করতে পারেনঃ ০১৬৮০ ৭৪৩২৩৮

ভাল থাকবেন সবাই। :bye:



পোস্ট এর ২য় পার্ট টা পড়তে এখানে ক্লিক করুন

অথবা

সুইং ট্রেডিং স্ট্রাটেজি - মাস্টার অফ অল স্ট্রাটেজিস (২য় ও গুরুত্বপুর্ন অংশ)

No comments:

Post a Comment

Post Top Ad