হারামি প্যাটার্ন !! - BD FX Team

Hot

Post Top Ad

Thursday, March 30, 2017

হারামি প্যাটার্ন !!

জী, হাঁ ভাইসব, চলুন আজ এই হারামি কে নিয়ে একটু আলোচনা করি। যারা নতুন ও প্রাইচ একশান শিখতে চান তারা পড়তে পারেন। আর যারা অভিজ্ঞ তাদের কথা বাদ তারা গুরু মানুষ আমাদের মত এত চ্যাঁচামেচি করেন না। চুপচাপ থাকতেই পছন্দ করেন।
চলুন আগে জেনে নিই Harami শব্দের অর্থ। এটা একটা জাপানি শব্দ যার অর্থ গর্ভবতী।
২টা ক্যান্ডেলস্টিক নিয়ে এটা গঠিত হয়। দেখতে অনেকটা গর্ভবতী মহিলার মত তাই এমন নাম দিয়েছেন জাপানি চাউল ব্যাবসায়িরা।

 আমরা যখন ট্রেড করতে যাব তখন দুই ধরনের হারামি দেখতে পাব। একটা হলো বুলিস হারামি (Bullish Harami) আর একটা হলো বেয়ারিস হারামি (Bearish Harami)। সংযুক্ত ইমেজটি দেখলে বুঝতে সুবিধা হবে।

এই ২টা ফরমেশান নিয়ে ট্রেড করবেন কিভাবে?

১। প্রথমে এদের খুঁজে বের করুন।
২। পেয়ে গেলে দেখুন বুলিস হারামি না বেয়ারিশ হারামি।
৩। বুলিস হারামি হলে বাই, বেয়ারিশ হারামি হলে সেল।
৪। কিন্তু বুলিস হারামি ডাউন ট্রেন্ড-এর পর হতে হবে আর বেয়ারিশ হারামি আপ ট্রেন্ড এর পর হতে হবে।
৫। টেক প্রফিট-বুলিস হারামির জন্য স্টপ লস এর ২ গুন। স্টপ লস-বেয়ারিশ ক্যান্ডেল এর ৪-৫ পিপ্স নিচে। ইমেজ দেখুন।
৬। টেক প্রফিট-বেয়ারিশ হারামির জন্য স্টপ লস এর ২ গুন। স্টপ লস-বুলিস ক্যান্ডেল এর ৪-৫ পিপ্স উপরে। ইমেজ দেখুন।



সবাই ভাল থাকবেন, ধন্যবাদ

ভাল লাগলে Comment করবেন। আর জানতে চাইলে আমি, আরিফ আহমেদ ০১৯৪৫৬০৬৮৬৫

No comments:

Post a Comment

Post Top Ad