প্রাইস অ্যাকশানে সাপোর্ট এবং রেজিস্টান্স মার্ক করার আল্টিমেট গাইড (ফরেক্স লেসন-4) - BD FX Team

Hot

Post Top Ad

Thursday, March 30, 2017

প্রাইস অ্যাকশানে সাপোর্ট এবং রেজিস্টান্স মার্ক করার আল্টিমেট গাইড (ফরেক্স লেসন-4)

আমি শুরুতে ক্ষমা চেয়ে নিচ্ছি এতদিন পর পোস্ট করার জন্য। আমি বেশ কয়েকদিন ধরে খুবই অসুস্থ, এবং এই মুহূর্ত পর্যন্ত অসুস্থ। তাই আপনাদের জন্য পরের পোস্ট গুলো লিখতে পারিনি, তবে খুবই কষ্টে কনফারেন্স গুলো চালিয়ে গেছি। যাইহোক, আমার জন্য আপনারা দোয়া করবেন, যাতে জলদি আল্লাহ্‌র রহমতে সুস্থ হতে পারি।

আপনারা যারা যারা আমার আগের পোস্ট গুলো পড়েনি, তারা নিচের লিঙ্কের মাধ্যমে আগের পোস্ট গুলো পড়তে পারবেন।



১ম পোস্টঃ    প্রাইস অ্যাকশান পরিচিতি

২য় পোস্টঃ     ট্রেন্ড ট্রেডিং

৩য় পোস্টঃ    সাপোর্ট এবং রেজিস্টান্স পার্ট ১


উপরের লেখা গুলোর মধ্যে ক্লিক করলেই আপনার কাঙ্খিত পোস্টে চলে যাবেন।

আরেকটি বিষয় হল, যারা যারা আমার পোস্ট পরবেন তারা দোয়া করে ফিডব্যাক দিবেন কমেন্টে, ভালো খারাপ যাই হোক না কেন, যদি পোস্ট পড়ে আগের থেকে বেটার বুঝতে পারেন জানাবেন, যদি কিছুই না বুঝতে পারেন তবুও  জানাবেন। আসলে পোস্ট তো অনেক মানুষ ভিউ করে, বাট যদি জানতেই পারলাম যে, আমার পোস্ট কারো ভালো বা খারাপ লাগছে, তবে আমার এত কষ্ট এত পরিশ্রম সব বৃথা ।

যাইহোক চলে যাই আজকের টপিকে।


প্রাইস অ্যাকশান ট্রেডিং এর গুরুত্বপূর্ণ উপদান হল সাপোর্ট এবং রেজিস্টান্স মার্ক করা। কথায় ট্রেডাররা মার্ক করলো তাদের লেভেলকে সঠিকভাবে অনেক সম্ভাবনাময় ট্রেডের জন্য,যদি তারা সাকসেসফুল হতে চায় তবে। আমি এই আর্টিকেলে আপনাদেরকে সঠিক প্রসেস দেখাবো যা ট্রেডারদের প্রয়োজন। অন্তর্ভুক্ত থাকবে কখন ট্রেডাররা মার্কআপ তাদের চার্ট, কোন টাইমফ্রেম ব্যবহার করবেন একুরেট লেভেল বের করার জন্য এবং মার্কেটের সঠিক সাইডে ট্রেড করার জন্য প্রাইস ফ্লিপকে ব্যাবহার করবে ও কখন প্রাইস তৈরি করবে একটি ব্রেক যে কোন দিকে হায়ার (higher) বা লোয়ার (lower). এই আর্টিকেলে আমি খুবই গভীরভাবে আলোচনা করবো কারণ এটি খুবই গুরুত্বপূর্ণ ট্রেডারদেরকে সঠিক প্রসেসে কী (key) লেভেল কিভাবে বের করা হয় তা জানার জন্য। আমার সাথেই থাকুন যতক্ষণ না পর্যন্ত আর্টিকেলটি শেষ হচ্ছে। আশা করি আপনাদের ভালো লাগবে।



চার্ট মার্ক করুন সঠিক দিকে

ট্রেডারদের চার্ট মার্ক করার জন্য বেস্ট উপায় হল সাপোর্ট এবং রেজিস্টান্স লেভেল মার্ক করা,অবশ্যই তা ট্রেড করার অনেক আগে থেকে। এটা করা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ হল যদি তারা ট্রেড সেটআপ পাওয়ার পরে সাপোর্ট ও রেজিস্টান্স লেভেল মার্ক করে তবে অধিকাংশ সময়ে ফলস ট্রেড সেটআপ পেয়ে থাকে তাও আবার খারাপ কী এরিয়াতে।

কারণ হল যদি তারা আগে চার্ট মার্ক করতো তবে তারা প্রচুর পরিমানে সময় পাচ্ছে ট্রেড সেটআপ এর খুঁটিনাটি জানার জন্য, পরিশেষে যখন আপনার ট্রেডিং প্লান অনুযায়ী
সেটআপ পেলে তার প্রফিট হওয়ার সম্ভাবনা অনেক বেশী থাকে, কারণ আপনি অনেক সময় পেয়েও কোন ভুল আপনার প্লানিং এর বিপরীতে দ্বার করাতে পারেননি। যদি আপনি হঠাত করে ট্রেড সিগন্যাল পান তবে আপনি সময় পাচ্ছেন না আপনার সিগন্যালটির বিপরীতে কোন যুক্তি দ্বার করানোর, যখন আপনি এন্ট্রি নিয়ে ফেলবেন তখন বার বার ট্রেড দেখতে যেয়ে আপনার ভুল গুলো ধরা পরবে, তখন না পারবেন ট্রেড থেকে বের হয় যাইতে না পারবেন চুপচাপ থাকতে, কারণ আপনি অনেক দেরি করে ফেলছেন।

ট্রেডারদের প্রয়োজন সপ্তাহের শুরুতে ডেইলি চার্টে যেয়ে মার্ক করা শুরু করতে হবে তাদের কী সাপোর্ট ও রেজিস্টান্স লেভেল গুলোকে যেখানে যেখানে তারা ট্রেড করতে চায়। ডেইলি চার্ট হল বেস্ট এবং পরিস্কার চার্ট থাকবে মার্ক করতে হবে লেভেলকে এবং পরে সেই লেভেল গুলোকে চাইলে ব্যাবহার করতে পারেন ইন্টার-ডে চার্টে।

উদাহরন স্বরূপঃ ট্রেড করতে চান ৪ ঘণ্টা বা ৮ ঘণ্টা ইত্যাদি গুলোতে আপনি ব্যাবহার করতে পারবেন একই লেভেল যা আপনি ডেইলি চার্টে মার্ক করেছেন। এই কারনে অনেক বড় বড় ট্রেডাররা মার্ক করে তাদের লেভেল ডেইলি চার্টে এবং এছাড়াও তারা সেই লেভেল গুলোতে ট্রেড করে থাকে তাদের ইন্টার-ডে চার্টে যেমন; ৪ঘণ্টার চার্টে, কারণ হল ছোট ছোট টাইমফ্রেমে অনেক বেশী লেভেল থাকে যার মধ্যে অধিকাংশই অনেক দুর্বল লেভেল। ট্রেডিং করুন ডেইলি চার্ট লেভেল গুলো, কোন ব্যাপার না কোন টাইমফ্রেম ব্যাবহার করবেন,তবে আপনাদেরকে অবশ্যই নিশ্চিত হতে হবে ট্রেড করার আগে সঠিক কী সাপোর্ট ও রেজিস্টান্স লেভেলে আছেন কিনা, না হলে আপনি ফাঁদে পরবেন দুর্বল ইন্টার-ডে লেভেল গুলোর।

যদি ট্রেডাররা মার্ক করে তাদের লেভেলকে যে কোন ভাবেই পরে তারা ধরার চেষ্টা করে ট্রেড সেটআপ যেমন; পিনবার এংলাফ বার ইত্যাদি, তাদের ব্রেন প্রায় সাপোর্ট ও রেজিস্টান্স লেভেলকে দেখতে চায় কারন হল ট্রেডাররা সর্বদা চায় কনফার্ম করতে তাদের ট্রেড ও এন্টার করা ট্রেড সেটআপ। যাই হোক, ট্রেডাররা মার্ক করে প্রথমে তাদের লেভেল, সাপোর্ট ও রেজিস্টান্স লেভেলের ভালো এরিয়াতে যদি এন্টার করতে পারে তবে নিশ্চিন্তে বলা যায় যে ঝুঁকি অনেকাংশ কমে গেছে।

সকল ট্রেডার এটাই করে থাকে, মার্ক করে তাদের কী লেভেল এবং অপেক্ষা প্রাইস তাদের প্রি-মার্ক করা লেভেল গুলোতে যাওয়া পর্যন্ত এবং পরে খুঁজতে থাকে ভালো একটি প্রাইস অ্যাকশান সেটআপ। যদি এইভাবে হয়ে থাকে তবে কোন কনফিউসন থাকেনা কারন প্রাইস মুভ করতেছে একটি কী লেভেলে তাও আবার কোন সেটআপ গঠন হওয়ার অনেক আগেই মার্ক করা লেভেল থেকে।

এইভাবেই আপনাদেরকে চার্ট মার্ক করতে হবে। ট্রেডাররা যদি খুঁজে কোন সেটআপ প্রত্যেকটি টাইমফ্রেমে এবং পরে কিন্তু লক্ষ্য করে সাপোর্ট এবং রেজিস্টান্স লেভেলকে,প্রত্যেকটি টাইমফ্রেমের প্রতিটি চার্ট দেখা হয় গেলে তারা চেক করে কোন ট্রিগার সিগন্যাল গঠন হয়েছে কিনা। যদি তারা একটি সেটআপ পেয়ে যায় তবে তারা কাজে লেগে পরে সাপোর্ট ও রেজিস্টান্স লেভেলের সাথে এটাকে মেলানোর জন্য।চার্ট সেটআপ এর কার্যকরী পদ্ধতি হল ট্রেডারদেরকে ডেইলি টাইমফ্রেম দেখতে হবে একটার পর একটা যে, যেই লেভেল গুলো আপনি প্রি-মার্ক করে রেখেছেন তার মধ্যে প্রাইস কোন সাপোর্ট ও রেজিস্টান্স লেভেলের কাছে গেছে কিনা, যদি আপনার দেয়া কী লেভেলের কাছে প্রাইস যেয়ে থাকে তবে আপাতত দেখা বন্ধ করুন। যদি প্রাইস মুভ করে ডেইলি প্রি-মার্ক করা লেভেল গুলোর কাছাকাছি, তবে ট্রেডারদের এই লেভেল গুলোতে ট্রেড খুঁজা উচিৎ, যদি ডেইলি চার্টে প্রাইস অ্যাকশান কোন সেটআপ না পায় তবে তাদের ইন্টার-ডে চার্টে সেটআপ দেখতে হবে যেমন; ৮ঘণ্টা ৪ঘণ্টা সেটআপ খোঁজার জন্য। এইভাবে করলে নিশ্চিন্তে প্রাইস অ্যাকশান ট্রেডাররা সবসময় সব কী লেভেলে সেটআপ পেতে পারে এবং অপ্রয়োজনীয় চার্ট দেখা ও প্রচুর পরিমানে সময় বেঁচে যেতে পারে।ট্রেডারদেরকে সিগন্যালের জন্য সিঙ্গেল কোন টাইমফ্রেম যেমন;৪ঘণ্টা & ৮ঘণ্টার চার্ট আলাদা আলাদা করে দেখার কোন দরকার নাই। এমনকি আলাদা করে এনালাইসস ও করার কোন দরকার নাই। শুধুমাত্র যখন প্রাইস তাদের কী লেভেলে মুভ করবে তখনই তাদেরকে সেই টাইমফ্রেম চার্ট গুলোতে লক্ষ্য রাখতে হবে এবং তাদেরকে খুঁজতে হবে ট্রিগার সিগন্যাল।


ভুলে যাবেননা কেন আপনি সাপোর্ট & রেজিস্টান্স লেভেল মার্ক করেছেন


প্রায় ট্রেডারদের মধ্যে একটি অভ্যাস দেখা যায় যে,তাদের অনেক গুলো চার্টে সুন্দরভাবে লেভেল মার্ক করা আছে, কিন্তু লংটাইমের পরিপেক্ষিতে তারা ভুলে যায় কোন কারণে তারা
মার্ক করেছিলো সাপোর্ট ও রেজিস্টান্স লেভেলকে প্রথম থেকে।তাদের সকল চার্টে ১০টির বেশী লেভেল থাকতে পারে এবং তাদের একেক জনের কাজ একেক ধরণের হতে পারে
যদি তা তাদের মনে না থাকে তবে লেভেল মার্ক করা সম্পূর্ণ বৃথা।

ধরুন বর্তমানে আপনি যেই চার্টটি দেখছেন তার বর্তমান প্রাইসের কাছে আপনার প্রি মার্ক করা লেভেল আছে যদি আপনি না মনে করতে পারেন তবে আপনার মার্ক করা লেভেলটি কোন কাজেই আসলোনা।

আমি প্রায় দেখছি অনেক চার্টে যেখানে অনেক ছোট ছোট লেভেল মার্ক করা আছে, যেখানে খুবই জলদি প্রাইস ব্যাক করে ঠিকই কিন্তু ট্রেডাররা ট্রেড করে করেনা কারন হল, অধিকাংশ সময়ে ট্রেড সেটআপই গঠন হয় না বা ট্রেডাররা কনফিউশনে ভুগতে থাকে ট্রেড করবে কি করবেনা।শুধুমাত্র সেই লেভেল গুলো মার্ক করা উচিৎ যেখানে প্রাইস ব্যাক করলে ট্রেডাররা ট্রেড করতে চায়। টার্গেট স্টপলস ইত্যাদি সব কিছু ভালো কাজ করে ট্রেড সেটআপ পাওয়ার পর, কিন্তু আগে আমাদেরকে নির্ণয় করতে হবে যে আমারা সলিড কী এরিয়াতে আছি কিনা।যখন লেভেল দেখবেন তখন সর্বদা মনে রাখবেন; শুধুমাত্র তখনই একটি লেভেল মার্ক করবেন যদি আপনি সেখানে ট্রেড করতে চান তবে। যদি এইটা কোন ছোট লেভেল হয় বা আপনি সেখানে ট্রেড করতে চান না তবে সেখানে মার্ক করা আপনার সময়ের অপচয় ছারা আর কিছুইনা। আপনি যদি এভাবে লেভেল মার্ক করেন তবে আপনার মার্ক করা প্রতিটি লেভেল হবে অনেক কার্যকরী ও আপনি খুবই সহজে মনে রাখতে পারবেন কেন আপনি সেখানে লেভেল তৈরি করছেন।


কোনটি ব্যাবহার করবেন ক্যান্ডেল,লাইন বা বার চার্ট?


প্রাইস অ্যাকশান ট্রেডাররা প্রাইস অ্যাকশান চার্ট থেকে প্রচুর পরিমাণে তথ্য পাবে যা সাহায্য করে তাদের ট্রেডকে। ক্যান্ডেলস্টিক ট্রেডারদেরকে প্রচুর পরিমাণে সাহায্য করে থাকে, কি ধরণের সাহায্য ট্রেডারদের প্রয়োজন, শুধুমাত্র প্রাইসের ওপেন ক্লোজ ট্রেডারদের দেখায় না, এমনকি প্রাইস কোন সেশনে গিয়েছিল তাও দেখায়। এই কারনে যখন সাপোর্ট ও রেজিস্টান্স লেভেল মার্ক করবেন ক্যান্ডেলস্টিক চার্ট অবশ্যই ব্যাবহার করা উচিৎ।

লাইন চার্টের মেজর প্রবলেম হল যখন আপনি সাপোর্ট ও রেজিস্টান্স মার্ক করতে যাবেন তখন আপনি কোন সঠিক সুইং পয়েন্ট পাবেন না, আপনি দেখতে পাবেন না সত্যিকারের সুইং হাই ও সুইং লো, অন্যদিকে ক্যান্ডেলস্টিক ট্রেডাররা কিন্তু সবকিছুই দেখতে পাবে।যখন ক্যান্ডেলস্টিক ব্যাবহার করবেন তখন আপনি ক্যান্ডেল টু ক্যান্ডেল তথ্য পড়তে পারবেন। যখন ট্রেডাররা মারকিং করবে লেভেল গুলো তখন বডির উইক গুলোর সাহায্যে বেস্ট একটি লেভেল গঠন করতে পারবে। ক্যান্ডেলস্টিক ট্রেডাররা এছাড়াও দেখতে পারে কথায় প্রাইস ক্লোজ হতে পারে সাপোর্ট ও রেজিস্টান্স লেভেলের উপরে বা নিচে এবং বলে যে লেভেলতি ব্রেক করবে নাকি ধরে থাকবে ইত্যাদি ।


চার্ট পরিষ্কার রাখুন প্রাইস অ্যাকশান পড়ার জন্য

যারা এই মুহূর্তে প্রাইস অ্যাকশান শিখছেন বা  প্রাইস অ্যাকশান ট্রেডার, তারা  একবার চিন্তা  করেন  আপনারা আপনাদের  চার্টে  আগে   এলোমেলো ভাবে  কিভাবে  সাপোর্ট এবং রেসিস্টান্স লেভেল আঁকতেন, আপনাদের  চার্টে ১৫টির  বেশি  আলাদা আলাদা সাপোর্ট এবং রেজিস্টান্স থাকতো ।  সত্যিকার অর্থে সাপোর্ট এবং রেজিস্টান্স লেভেল ম্যাক্সিমাম থাকবে ২টি, একটা প্রাইসের উপরে আরেকটি প্রাইসের নিচে , কখনও একটি মাত্র লেভেলও থাকতে পারে ।   যদি প্রাইস ২টা লেভেলের মধ্যে একটি ব্রেক করে তবে আমাদের চাহিদা অনুযায়ী আমারা নতুন আরেকটা লেভেল তৈরি করতে নতুন একটি স্পট ধরার জন্য । যাইহোক, গুরুত্বপূর্ণ  বিষয় হল  চার্ট সবসময় ক্লিন রাখতে হবে   আজগুবি এনালাইসিস করে এলোমেলো ভাবে রাখা যাবেনা, কারণ, ট্রেডারদেরকে সবসময় প্রাইস অ্যাকশান এর সাথে চার্টকে বুঝতে হবে  পড়তে হবে  কি ঘটছে বর্তমানে, যদি আপনি এলোমেলো ভাবে চার্ট রাখেন তবে আপনি সহজে বুঝতে পারবেননা প্রাইস আপনাকে কি বলতে চাচ্ছে ।

যতক্ষণ না পর্যন্ত আপনারা প্রাইস অ্যাকশান নিয়ে ট্রেড করতেছেন আপনাদের  চার্ট দেখতে নিচের চার্টটির মত হতে পারে, শুধু  আপনারা নন সারা বিশ্বে কত হাজার হাজার লাখ লাখ ট্রেডারদের চার্ট দেখতে ঠিক নিচের চার্টটির মত। একবার চিন্তা করেন এই ধরণের চার্টকি আপনাকে সাহায্য করবে মার্কেটের সঠিক পয়েন্ট খুজে বের করতে নাকি উল্টা কনফিউস করে দিবে? ;  এই ধরণের চার্টে একচুয়াল সাপোর্ট এবং রেজিস্টান্স লেভেল কোন কাজ করেনা, কারণ আপনি যদি আইডেন্টিফাই নাই করতে পারেন তবে কাজ করবে কিভাবে।   সুতুরাং আপনাদের চার্ট সবসময়  পরিষ্কার রাখুন, এবং মনে রাখবেন কোন লেভেল আপনি কি কারণে বা কি জন্যে তৈরি করেছিলেন, যা আপনাকে সাহায্য করবে সঠিক প্রাইস অ্যাকশান পড়তে বা বুঝতে।





ফরেক্সে ট্রেড করার জন্য অনেকগুলো পেয়ার রয়েছে, তার মানে এই নয় যে আপনারা সব গুলো পেয়ারে ২টা করে লেভেল মার্ক  করবেন। আমি উপরে আলোচনা করেছিলাম লেভেল মার্ক করা নিয়ে, আমার আলোচনার মূল বিষয় হল আমাদেরকে প্রি মার্ক করতে হবে সেই লেভেল গুলোতে যেখানে আমরা ট্রেড করতে চাই বা ট্রেড পেতে পারি। ফাঁদে পরে এমন চিন্তা কইরেন না যে, আপনাদেরকে প্রত্যেক সিঙ্গেল চার্টে লেভেল মার্ক করতেই হবে। সবসময় মনে রাখবেন, কিছু কিছু চার্টে আপনি লেভেল করতে পারবেন না, কারণ সেখানে পরিষ্কার ভাবে লেভেল মার্ক করার মত কোন পরিস্থিতি নেই।  আপনারা চাইলে লেভেল মার্ক করার সময় নিজেকে একটা প্রশ্ন করতে পারেন,  যদি আমি স্ট্রাগাল করে একটি সাপোর্ট বা রেজিস্টান্স লেভেল মার্ক করি, আমি কি করবো সেখানে কোন ট্রেড এই পেয়ারটিতে, যখন আমি আত্মবিশ্বাসের সাথে এই লেভেলটি মার্ক করতে পারবোনা?  উত্তর হবে অবশ্যই, না।

কিছু কিছু মার্কেটে আপনাকে সুধুমাত্র একটি লেভেল মার্ক করতে হতে পারে, এমনকি কিছু মার্কেটে আপানকে কোন লেভেলই মার্ক করা যাবেনা।  উধাহরন; একটি লেভেল মার্ক করবেন শুধুমাত্র ট্রেন্ডিং মার্কেটে, কারণ আপনাকে এন্ট্রি খুঁজতে হবে ট্রেন্ডের সাথে, তাই সাপোর্ট এবং রেজিস্টান্স লেভেল যেটাই হোক না কেন তা আপনাকে আঁকতে হবে বর্তমান ট্রেন্ডের সাথে। আর লেভেল মার্ক না করার উধাহরন; যখন মার্কেট চপি অবস্থায় থাকবে, খুবই টাইট বিবেচনাময় অবস্তায় থাকবে তখন আপনি কোন লেভেল মার্ক করতে পারবেন না, আপনাকে অপেক্ষা করতে হবে প্রাইস সেই বিবেচনাময় অবস্থা থেকে বের হওয়া পর্যন্ত।

বেস্ট ট্রেডাররা ট্রেড করে বেস্ট সাপোর্ট এবং রেজিস্টান্স লেভেল থেকে, এবং সেই লেভেল গুলো হয় থাকে খুবই পরিষ্কার এবং নিয়মমাফিক। ধরেন; একটা লেভেল খুঁজে বের করতে আপনার অনেক টাইম লাগলো তখন বুঝতে হবে সেখানে কোন পরিষ্কার লেভেল নেই, যদি কোন লেভেল দেখামাত্র খুব সহজে বুঝা যায় তবে বুঝতে হবে সেখানে খুবই সুন্দর এবং পরিষ্কার লেভেল আছে, যেখান থেকে আপনি বেস্ট একটা ট্রেড সেটআপ পেতে পারেন।


মার্ক করুন পরিষ্কার রিসেন্ট সুইং পয়েন্ট গুলোকে

ট্রেডারদের প্রয়োজন একটি রুটিন তৈরি করা, কখন তারা ডেইলি চার্ট হতে লেভেল মার্কআপ করবে তাদের লেভেলগুলো। যদি আমি আমার কথা বলি, আমি আমার চার্ট গুলো দেখি প্রত্যেক রবিবার রাতে এবং আগামী সপ্তাহের জন্য লেভেল মার্ক করে রাখি। আমি সেই  সব গুলো লেভেল দেখে থাকি  যেখান থেকে সম্ভাব্য ট্রেড করা যাবে আগামী সপ্তাহে। সপ্তাহের মাঝে আমার দেয়া কোন লেভেল যদি প্রাইস ব্রেক করে তবে আমি আমার চাহিদা অনুযায়ী নতুন লেভেল তৈরি করে থাকি, যদি দরকার পরে।
এই ধরণের মানুষিকতা যদি ট্রেডারদের থাকে লেভেল মার্ক করার সময় তবে তারা কী এরিয়াতে গুড লেভেল গুলো খুঁজে পাবে সহজে এবং সেখান থেকে ভাল ভাল সেটআপ গুলোতে ট্রেড করতে পারবে।এটি হতে পারে তাদের জন্য একটি ভাল দিক বা লক্ষণ। আমি আপনাদেরকে সব থেকে বেস্ট এবং সহজভাবে লেভেল মার্ক করা শিখাব, আপনাদেরকে প্রথমে চার্টের উপর থেকে নিচ পর্যন্ত দেখতে হবে এবং সুইং পয়েন্ট গুলো মিলানো সুরু করতে হবে। সুইং পয়েন্ট হল সাধারণত প্রাইস সব থেকে হাই বা লো যা সাপোর্ট এবং রেজিস্টান্স লেভেল থেকে রিভার্স করা সুরু করছে। যাইহোক, নিচের চার্টে আমি বিস্তারিত আলাচনা করবো।


চার্ট ১

এই চার্টে পরিষ্কার সুইং পয়েন্ট গুলো মার্ক করা আছে কোন কী লেভেল মার্ক করা ছারাই। এই পিকচার এর মত করে আপনাদেরকে আগে সুইং পয়েন্ট গুলো মার্ক করতে হবে, পরে কিভাবে সেই সুইং পয়েন্ট ম্যাচ করবেন তা আমি দেখাবো ২য় পিকচারে।


চার্ট ২

এই চার্টে এখন মার্ক করা আছে সুইং পয়েন্ট গুলো, কিন্তু এখানে কী লেভেলটি মার্ক করা আছে যা আগের পিকচারে ছিলোনা। কিভাবে পরিষ্কার সুইং পয়েন্ট এর দ্বারা সুন্দর এবং সহজভাবে গুরুত্বপূর্ণ লেভেল মার্ক করবেন তা আশা করি বুঝতে পারছেন। 


মনে রাখবেন, সাপোর্ট এবং রেজিস্টান্স এর খুবই সাধারন বিষয় হল বুল এবং বেয়ারের মধ্যে ফাইট বা বায়ার ও সেলারের মধ্যে ফাইট। যখন বায়াররা প্রাইসকে পুশ করে উপরের দিকে কিন্তু অবশেষে তা একটি রেজিস্টান্স লেভেলের কাছেই যায়, যেখানে সেলাররা অপেক্ষা করে প্রাইসকে নিচে নিয়ে যাওয়ার জন্য।  যখন সেলাররা প্রাইসকে নিচের দিকে নিয়ে যায় তা কিন্তু অবশেষে সাপোর্ট লেভেলের কাছেই যায়, যেখানে বায়াররা অপেক্ষা করে প্রাইস উপরের দিকে নিয়ে যাওয়ার জন্য বা কন্ট্রোলে আসার জন্য।


চার্ট ৩

এই চার্টটি দেখেন, এই ধরণের লেভেল আসলে তখনি দেখতে পারবেন যখন আপনি জোর করে লেভেল মার্ক করতে চাবেন। এই ধরণের লেভেলে ট্রেড করা ঠিক নয় এবং ট্রেড গুলো প্রফিট না হয়ার সম্ভবনা খুবই কম থাকে।


চার্ট ৪

এই চার্টটি হচ্ছে পরিষ্কার একটি আপট্রেন্ড, এখানে শুধুমাত্র ক্লিয়ার একটি সাপোর্ট লেভেল মার্ক করা আছে, যখন এই সাপোর্ট লেভেলে ট্রেন্ডের দিকে  কোন প্রাইস অ্যাকশান সিগনাল দিবে তখন আপনাদেরকে ট্রেড করতে হবে।


প্রাইস ফ্লিপ পদ্ধতিতে লেভেল মার্ক করুন 

প্রাইস ফ্লিপ লেভেল হল সেই লেভেল গুলো যেখানে প্রাইস উভয় পাশে সাপোর্ট এবং রেজিস্টান্স  লেভেল হিসাবে কাজ করেছে এবং নতুন একটি লেভেল তৈরি করেছে। উধাহরন; প্রাইস হয়তবা হল্ড করতে পারে কোন সলিড সাপোর্ট লেভেলে এবং পরে প্রাইস ব্রেক কর সাপোর্ট লেভেলটি যা তৈরি করতে শুরু করল প্রাইস ফ্লিপ লেভেল যা দেখতে নতুন একটি রেজিস্টান্স লেভেল হবে। এই পদ্ধতিটি অনেক ভাল কাজ করে, আপনারা যদি আপনাদের হিস্টরিক চার্ট দেখেন তবে দেখতে পারবেন ফরেক্স মার্কেটে এটি কতো ভাল কাজ করে থাকে। এটি হল আপনাদের জন্য সব থেকে বেস্ট লেসন যদি আপনারা আইডেন্টিফাই করতে পারেন, কারণ এখান থেকেই আপনি পাবেন সব থেকে অনেক বেশি প্রফিটেবল ট্রেড। ওল্ড লেভেল ধারাবাহিক ভাবে ফ্লিপিং করে থাকে এবং পরে সেই একই প্রাইসে প্রাইস ফ্লিপ লেভেল তৈরি করে থাকে এবং বার বার রিস্পেকট করতে থাকে। 

নিচের পিকচারটি দেখুন তবে ক্লিয়ার বুঝতে পারবেন।




 প্রাইস ফ্লিপ লেভেল কি আশা করি একটু বুঝতে পারছেন। তবে আমি আরেকটু গভীরে যাই, মনে করেন আপনি একটি লেভেল দেখতেছেন, সেই লেভেল হল্ড করতে করতে ব্রেকআউট করলো, আপনি তখন বুঝতে পারলেন আপনি এখানে নতুন একটি লেভেল গঠন হতে দেখতে পারেন, প্রাইস ফ্লিপ লেভেল পদ্ধতি অনুযায়ী। তারপর নতুন তৈরি করা লেভেলে যদি কোন রিজেক্টশন প্রাইস অ্যাকশান সিগন্যাল পাওয়া যায় যা আমি আমার আগের পোস্টে আলোচনা করেছিলাম, তবেই আপনাকে সেখানে ট্রেড প্যালেস করতে হবে।

একবার চিন্তা করেন আপনি একটা লেভেল মার্ক করেছেন, কিন্তু আপনার লেভেলটি কাজ করেনি উল্টা ব্রেক করেছে, এই লেভেল ব্রেক করার ফলেও আপনি যদি ট্রেড করার সুযোগ পান তবে কতইনা ভাল হতো। অনেক বকবক করলাম এখন চলে যাই, কিভাবে প্রাইস ফ্লিপ মেথডে ট্রেড করবো। আশা করি উপরের পিকচারটির মাধ্যমে আপনারা অনেকটাই ক্লিয়ার হবেন কিভাবে প্রাইস ফ্লিপ লেভেল কাজ করে থাকে।

খুবই গুরুত্বপূর্ণঃ  প্রাইস ফ্লিপ লেভেল মানে নতুন সাপোর্ট ও রেজিস্টান্স লেভেলে যতক্ষণ না পর্যন্ত প্রাইস অ্যাকশান সিগন্যাল রিজেক্ট করতেছে নতুন লেভেলকে ততক্ষণ পর্যন্ত ট্রেড প্যালেস করা যাবেনা।


চার্ট ১

প্রাইস নিচের দিকে মুভ করতেছিল এবং একটি সময় খুঁজে পেয়ছিল একটা সাপোর্ট লেভেল।  আপনারা দেখেন বড় ধরণের বিস্ফোরণ ঘটার আগে প্রাইস কিন্তু ধরেছিল অনেক্ষন সেই লেভেলে, পরিশেষে সে ব্রেকআউট করলো এবং প্রাইস নিচের দিকেই নামতে থাকলো।

 চার্ট ২

প্রাইস রিটাচ ব্যাক করেছে উপরের দিকে ওল্ড সাপোর্ট লেভেলকে টাচ করার জন্য, যেটি এখন প্রাইস ফ্লিপ পদ্ধতি অনুযায়ী নতুন রেজিস্টান্স লেভেল হিসাবে তৈরি হচ্ছে। এই ওল্ড সাপোর্ট লেভেল টাচ করলেই আপনাদের ট্রেড করা যাবেনা বা কনফার্ম হবেনা, ট্রেড প্যালেস বা লেভেল কনফার্ম হওয়ার জন্য প্রাইস ফ্লিপ লেভেলকে রিজেক্ট করতে হবে কোন প্রাইস অ্যাকশান সিগন্যাল এর দ্বারা। আশা করি বুঝতে পারছেন।

 চার্ট ৩

এখানে দেখেন, কিভাবে পিনবার রিভারসাল করেছে নতুন প্রাইস ফ্লিপ রেজিস্টান্স এরিয়া থেকে, যা রিজেক্ট করেছে রেজিস্টান্স লেভেলকে। এই ট্রিগার সিগন্যালটি কনফার্ম করতেছে ট্রেডারদেরকে মার্কেটে এন্টার করার জন্য নিউ লেভেল থেকে।


 একই সাথে সবগুলোকে রাখুন

আপনাদের কাছে মনে হইতে পারে ভাই সবকিছুই ত বুঝলাম বাট কোন কোন সিগন্যাল আ ট্রিগার দিবো তা তো কইলেন না। প্রাইস অ্যাকশান এর সবথেকে বেশী সম্ভাবনাময় ক্যান্ডেল প্যাটার্ন গুলো নিচে দেওয়া হল।



পিনবার




 এংলাফ বার
২ বার রিভারসাল

এই সিগন্যাল গুলোর উইনিং রেশিও অনেক বেশী। আরেকটা বিষয় হল আপনারা মনে কইরেন না যে জাস্ট সিগন্যাল এর পিকচার দিলাম দেখে আর সে বিষয় ভাল মত আলোচনা করবনা, আমি প্রত্যেকটি বিষয় আলাদা আলাদা টিউটোরিয়াল করে বুঝাব, তাই রিলেক্সে থাকেন, আর খুব প্র্যাকটিস করেন।

যারা যারা আমার ফ্রি কনফারেন্সের বিষয় জানেন না তাদের উদ্দেশ্যে বলছি, আমি পোস্ট লেখার পাশাপাশি ধারাবাহিক ভাবে ফ্রি কনফারেন্সে করে প্রাইস অ্যাকশান শিখাই।
তাই যারা যারা কনফারেন্সের মাধ্যমে শিখতে আগ্রহী তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি ব্যাচ অনুযায়ী আপনাদেরকে সময় দিবো।


স্কাইপঃ abirtorik
মোবাইলঃ 01741660327

ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে ট্রেড করুন

2 comments:

  1. আবির ভাই আপনি তো বাঙ্গালীদের কে মুখে তুইলা তুইলা খাওয়াচ্ছেন। আপনার উদ্যোগ অবশ্যই নিঃসন্দেহে অনেক ভালো। প্রাইস একশানের নতুন আরেকটি টপিকের জন্য আপনাকে আবারো ধন্যবাদ।
    কী-সাপোর্ট-রেসিসটেন্স নিয়ে একটা বিস্তারিত টপিক দিলে আশা রাখি অনেকের জন্য ভালো হবে। আমার জানামতে বাংলাদেশের অনেক ফরেক্স ট্রেডারই সাপোর্ট-রেসিটেন্স সম্পর্কে হয় জানেনা অথবা জানলেও তা ব্যবহার করেনা। অথচ শুধু সাপোর্ট-রেসিসটেন্স দিয়ে সিম্পলি অনেক প্রফিটেবল ট্রেড সেটআপ করা যায়।

    ReplyDelete
    Replies
    1. কী - সাপোর্ট ও রেজিস্টান্স বলতে বুঝায় গুরুত্বপূর্ণ বা ভেলুয়েবল এরিয়া বা লেভেল। হাজার লেভেলের মাঝে গুরুত্বপূর্ণ লেভেল কিন্তু একটি বা দুইটি হয়ে থাকে।
      আমি এই পোস্টে সেই একটি বা দুইটি গুরুত্বপূর্ণ লেভেল খুঁজে বের করার মেথড গুলো সুন্দর মত আলোচনা করেছি।তাই নতুন করে কী- সাপোর্ট ও রেজিস্টান্স নিয়ে লেখার কোন প্রয়োজন নেই।
      তাই আশা করি আমার সাপোর্ট ও রেজিস্টান্স এর ২টা পোস্ট পরলে আর কারো সাপোর্ট ও রেজিস্টান্স লেভেল নিয়ে প্রবলেম হবে না।
      একটা সত্যি কথা বলি সবার উদ্দেশে; আপনারা যদি আপনাদের ট্রেডিং সিস্টেমকে বেশী ক্রিটিকাল করেন, তবে সেই সিস্টেম থেকে প্রফিট করা আপনার জন্য ক্রিটিকাল হয় যাবে।
      তাই ট্রেডিং মেথড সহজ ও যুক্তিযুক্ত রাখবেন, দেখবেন ইনশাল্লাহ খুব সহজে ভালো পরিমান প্রফিট হচ্ছে।


      রাফি ভাই , আপনি মুখে তুলে তুলে খাওয়ার কথা বলেন আর যাই বলেন, আমার প্রধান লক্ষ্য হল আমি আমার ফরেক্স ক্যারিয়ারে যত প্রবলেম ফেস করছি তা যেন অন্য কেউ না করে।
      কারণ; বাংলাদেশে এখনো অনেক মানুষ আছে যারা নতুন বা পুরাতন ফরেক্স ট্রেডারদের নানাভাবে ধোঁকা দিচ্ছে, বা অনেকে না বুঝে না সুনে ফরেক্সে এসে তার সর্বস্ব হারাচ্ছে, আমি এইসব ফাঁদে পরা মানুষকে বাস্তবতা বুঝাতে চাই, তাদেরকে হেল্প করতে চাই, তারা যেন কখনো না মনে করে তারা একলা, তাদের পাশে কেউ নেই বা তাদেরকে হেল্প করার মত কেউ নেই।
      আসলে সত্যি কথা বলতে আজকে আমি একলা চেস্টা করতেছি যে কোন ভাবে মানুষকে সাহায্য করার,
      কালকে আর ১০ জন মানুষ সাহায্যের জন্য এগিয়ে আসবে, পরে ১০০ জন আসবে, এভাবেই আমরা আমাদের অবস্থানকে ভালো করতে পারি।
      ইনশাল্লাহ,

      Delete

Post Top Ad