হেজ ফান্ড (Hedge Fund) কি? কেন হেজ ফান্ড এত বেশি জনপ্রিয়? - BD FX Team

Hot

Post Top Ad

Thursday, March 30, 2017

হেজ ফান্ড (Hedge Fund) কি? কেন হেজ ফান্ড এত বেশি জনপ্রিয়?

বিশ্বজুড়ে হেজ ফান্ড (Hedge Fund) কনসেপ্ট খুবই জনপ্রিয়। উন্নত দেশগুলোতে সুদের হার খুব কম হওয়ায় ব্যাংকে টাকা রেখে মানুষের টাকা বাড়েনা বললেই চলে। যাদের ব্যাংকে তেমন কোন টাকা নেই, তাদের তেমন ভাবনা চিন্তার কিছু না থাকলেও, ব্যাংক ভর্তি টাকা যাদের, তাদের তো খারাপই লাগে। সে জন্য অনেকেই ব্যাংকে পুরো টাকা না রেখে, তার একটি অংশ হেজ ফান্ডে বিনিয়োগ করেন।

হেজ ফান্ড হচ্ছে এক ধরনের বিকল্প বিনিয়োগ পদ্ধতি, যেটার মূল উদ্দেশ্যই হচ্ছে ক্লায়েন্টদের বিনিয়োগের উপর সর্বোচ্চ মুনাফা এনে দেওয়া। বিভিন্ন ক্লায়েন্টদের বিনিয়োগকৃত মোট অর্থকে এমনভাবে বিভিন্ন জায়গায় বিনিয়োগ করা হয়, যাতে স্বল্পতম সময়ে দ্রুত মুনাফা অর্জন করা যায়। এক্ষেত্রে, ঝুঁকিপূর্ণ মার্কেটেই বিনিয়োগ বেশি করা হয়, কেননা ওইসব মার্কেটেই সাধারনত সবচেয়ে বেশি দ্রুত প্রফিট করা যায়।

একটা উদাহরন দেওয়া যাক। বাড়ি বা জমিতে বিনিয়োগ নিরাপদ, কিন্তু এর দাম বছরে খুব একটা বাড়ে না (উন্নত দেশগুলোর কথা বলছি)। কিন্তু, স্টক মার্কেটে বা ফরেক্স মার্কেটে ঝুঁকি বেশি। কিন্তু, লাভ ও করা যায় অল্প সময়ে অনেক বেশি। তাই, একটি হেজ ফান্ড সবসময় রিয়েল এস্টেট থেকে স্টক বা ফরেক্স মার্কেটকেই বেশি প্রাধান্য দিবে। কেননা, ক্লায়েন্টরা হেজ ফান্ডে বিনিয়োগ করে বিগত বছরগুলোত মুনাফার হার দেখে। যে হেজ ফান্ড যত বেশি সময় ধরে ভালো মুনাফা করতে পারছে, তার চাহিদা তত বেশি।

মুনাফা বৃদ্ধি করাই হেজ ফান্ডগুলোর প্রথম ও প্রধান লক্ষ্য। তাই, এরা প্রায়শই ট্রেড করার সময় ঋণ নেয় বা লেভারেজ ব্যবহার করে। হয়ত একটি হেজ ফান্ডে ক্লায়েনটদের মোট বিনিয়োগের পরিমান ৫০ মিলিয়ন ডলার। দেখা গেলো, হেজ ফান্ডটি ১:১০ অনুপাতে ঋণ বা লেভারেজ নিয়ে ৫০০ মিলিয়ন ডলারের সমপরিমান ট্রেড করছে। এর ফলে, লাভ বা লস, যাই হোক না কেন, সবই ১০ গুন বেশি হবে।

Funds-Hedge-Their-Bets-for-Better-Reputaহেজ ফান্ডগুলোকে তাই, যেকোন বিনিয়োগের আগে খুব ভালো করে ঝুঁকি পর্যালোচনা করতে হয়, আবার সাথে বেশি লাভের ব্যাপারটাও মাথায় রাখতে হয়। এর জন্য এদের থাকে খুবই দক্ষ ও অভিজ্ঞ এনালিস্ট এর একটি দল। এই দলে থাকতে পারে ফরেক্স এনালিস্ট, স্টক এনালিস্ট, রিস্ক এনালিস্ট, প্রোগ্রামার, গনিতবিদ ইত্যাদি। বিভিন্ন হেজ ফান্ডের বিনিয়োগ কৌশল ভিন্ন ভিন্ন। সাধারণত ঝুঁকি কমানোর উদ্দেশ্যে একটি হেজ ফান্ড বিভিন্ন মার্কেটে বিনিয়োগ করে, যেমন, ফরেক্স, স্টক ইত্যাদি।
হেজ ফান্ডগুলো যেভাবে কাজ করে, তা থেকে বুঝতেই পারছেন যে হেজ ফান্ডে বিনিয়োগ সম্পূর্ণভাবে নিরাপদ নয়। কেননা, ব্যাংকের তুলনায় হেজ ফান্ডগুলো অনেক বেশি ঝুঁকি নিয়ে কাজ করে। মার্কেটে বড় ধরনের উত্থান পতন হলে, হেজ ফান্ডগুলোও বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয় মাঝে মাঝে।  তবে, কোন বিনিয়োগই তো সম্পূর্ণভাবে নিরাপদ নয়। আর বেশি লাভ করতে হলে তো বেশি ঝুঁকি নিতেই হয়।  হেজ ফান্ডগুলো বড় ক্যাপিটাল এবং একটি সুদক্ষ টিম দ্বারা পরিচালিত হয় বলে সাধারন রিটেইল ট্রেডারদের তুলনায় এদের মুনাফা করার সম্ভাবনা বেশি থাকে। আর এ কারনেই, হেজ ফান্ডগুলো উন্নত বিশ্বে খুবই জনপ্রিয়। তবে, চাইলেই যে কেউ হেজ ফান্ডে বিনিয়োগ করতে পারে না, এর জন্যও আলাদা লাইন্সেস লাগে। যেমন, মার্কিন যুক্তরাষ্ট্রে হেজ ফান্ডে বিনিয়োগ করতে চাইলে, আপনার মোট সম্পত্তির পরিমান নুন্যতম ১ মিলিয়ন ডলার হতে হবে। ঝুঁকিপূর্ণ হেজ ফান্ডে বিনিয়োগ করে কেউ যাতে তার সবকিছু হারিয়ে না ফেলে, মুলত তার জন্যই এই নিয়ম। 

মনে রাখবেন, ফরেক্স মার্কেটে আপনাকে অত্যন্ত শক্তিশালী ব্যাংকগুলোর পাশাপাশি বড় বড় হেজ ফান্ডগুলোর বিরুদ্ধেও লড়তে হচ্ছে। রিটেইল ট্রেডাররা মার্কেটকে তেমন একটা মুভ করাতে সক্ষম না হলেও, বড় বড় ব্যাংকগুলোর পাশাপাশি বড় বড় হেজ ফান্ডগুলোও মার্কেটকে কিছুটা মুভ করাতে সক্ষম। তবে হতাশ হওয়ার কিছু নেই, আপনি যেরকম ট্রেডিং স্ট্রাটেজি অনুসরণ করে ট্রেড করেন, হেজ ফান্ডগুলোও একইরকম ট্রেডিং স্ট্রাটেজি অনুসরন করে ট্রেড করে। তবে, মাঝে মাঝে লোভে পড়ে আপনি যেভাবে মানি ম্যানেজমেন্ট ভুলে যান, হেজ ফান্ডগুলো এই ভুল কখনোই করে না।

1 comment:

  1. শুভেচ্ছা জানাচ্ছি,

    আমি হেমা ইন্সটাফরেক্স পার্টনার ম্যানেজার।

    আমরা আপনাকে প্রস্তাব জানাতে চাই ইন্সটাফরেক্স পার্টনার প্রোগ্রামে যেখানে আপনি কমিশন পাবেন আপনার প্রতিটা গ্রাহক থেকে। গ্রাহকদের থেকে প্রাপ্ত কমিশন আপনার অ্যাকাউন্ট এ জমা হয়ে যাবে যেটা আপনি সহজেই উত্তোলন করতে পাড়বেন। এর জন্য আপনাকে কোন ইনভেস্ট বা ট্রেড করতে হবে না ।

    আপনি যদি আগ্রহী হন অথবা যদি কোন প্রশ্ন থাকে নিঃসংকোচে আমার সাথে যোগাযোগ করুন, আমরা কৃতার্থ হব আমাদের পরস্পরের লাভ সম্পর্কে আলোচনা করতে । আমাদের এই প্রস্তাব সম্পর্কে আপনার মতামত অবশ্যই আমাকে জানাবেন।

    ধন্যবাদ। অপেক্ষা করছি আপনার আগ্রহ সম্পর্কে জানতে।

    ReplyDelete

Post Top Ad