এই আর্টিকেলে আমরা জানবো শক্তিশালী এবং বিশ্বাসী ফরেক্স প্রাইস অ্যাকশান সেটআপ সম্বন্ধে। এটি বেয়ারিশ বা বুলিশ এংলাফ বার বলা হয়ে থাকে। অনেক ট্রেডার এটাকে বেয়ারিশ বা বুলিশ আউটসাইড বার বলে থাকে। বেয়ারিশ ও বুলিশ এংলাফ বারের ডাকনাম হচ্ছে BEEB এবং BUEB ।
এংলাফ বারের গঠন;
- এংলাফ বার তখনি গঠন হয় যখন এটি সম্পূর্ণভাবে তার আগের ক্যান্ডলটিকে ঢেকে ফেলে।
- এংলাফ বার শুধুমাত্র এংলাফ করবে তার আগের ক্যান্ডলটিকে।
- ট্রেডাররা প্রায় কনফিউস হয়ে যায় ক্যান্ডলের বডি এবং শেড নিয়ে। এংলাফ বারকে অবশ্যই বড় হতে হবে আগের ক্যান্ডলের থেকে, বডি এবং শেড দুটি এংলাফ করবে আগের ক্যান্ডলকে।
যদি সম্পূর্ণরুপে তা করে তবে তা ভ্যালিড এংলাফ বার।
ভ্যালিড বেয়ারিশ এংলাফ বার
ভ্যালিড বুলিশ এংলাফ বার
যখন এংলাফ বার দেখবো আমরা তখন আমদের উচিৎ বড় এবং পরিস্কার এংলাফ বার দেখা । বড় এংলাফ বার বেস্ট ট্রেড করার জন্য, এংলাফ বারকে গতিবেগ বার ও বলা চলে, এবং আমরা চাই ট্রেড করতে গতির সাথে মানে ট্রেন্ডের সাথে। যত বড় এংলাফ বার হবে ট্রেন্ডের গতির পরিমান বারার সম্ভাবনা বেশী।
সব এংলাফ বারে ট্রেড করা যায়না, এংলাফ বার ট্রেড করতে হয় সঠিক এরিয়াতে।
এংলাফ বার ২টি সাধারণ নির্ণয়ের মাধ্যমে ট্রেডযজ্ঞ বলে ধারনা করা হয়।
- অবশ্যই বড় এবং পরিস্কার হতে হবে
- অবশ্যই সুইং পয়েন্টে গঠন হতে হবে
এগুল খুবই সাধারণ ২টি বিষয় যা আমাদের প্রয়োজন যখন আমরা এংলাফ বার নির্ণয় করব।
এংলাফ বারকে সুইং পয়েন্টে অবশ্যই গঠন হতে হবে, মানে যদি আপট্রেন্ড হয় তবে এটাকে সুইং লো তে গঠন হতে হবে, আর যদি ডাউন ট্রেন্ডে হয় তবে এটাকে অবশ্যই সুইং হাই তে গঠন হতে হবে।
যদি সব কিছু ঠিকমত হয়ে থাকে তবে এংলাফ বারটি ভ্যালিড।
উধাহরন কিছু হাই কোয়ালিটি এংলাফ বার
রিভারসাল বুলিশ এংলাফ বার
রিভারসাল বেয়ারিশ এংলাফ বার
আপট্রেন্ড মার্কেট
ডাউন ট্রেন্ড মার্কেটযদি আমরা হায়ার টাইমফ্রেম গুলোর দিকে তাকাই, যেমন উইকলি বা ডেইলি চার্ট, এবং যদি ব্যাবহার করি সঠিক মানি ম্যানেজমেন্ট করা যায় তবে এংলাফ বার হতে পারে খুবই বিশ্বাসযোগ্য এবং লাভজনক সিগন্যাল ট্রেড করার জন্য। তাই প্রত্যেক ট্রেডারদের উচিৎ এটিকে তাদের হাতিয়ার হিসাবে রাখা।
এর পরের স্টেপ হবে ট্রেডারদের কথায় বেস্ট স্পট এংলাফ বার ট্রেড করার জন্য, কথায় তা ভালো কাজ করে এবং কিভাবে মেনেজ করতে হয় কিভাবে এন্টার করতে হয় সঠিক ভাবে।
সব এংলাফ বার কিন্তু কাজ করে না, এংলাফ দেখলেই ট্রেড এন্টার করা উচিৎ নয়,
চার্টের পারিপার্শ্বিক অবস্থা বুঝে ট্রেড এন্টার করা বুদ্ধিমানের কাজ।
আশা করি আপনাদের হাতে ট্রেড করার জন্য আরেকটা বেস্ট অস্ত্র তুলে দিতে পেরেছি।







No comments:
Post a Comment