ইনসাইড বার দিয়ে ট্রেড করুন - প্রাইস অ্যাকশান এর সাথে মিলিয়ে(lesson-8) - BD FX Team

Hot

Post Top Ad

Thursday, March 30, 2017

ইনসাইড বার দিয়ে ট্রেড করুন - প্রাইস অ্যাকশান এর সাথে মিলিয়ে(lesson-8)


আশা করি আপনারা সবাই ভাল আছেন। ট্রেডিং ও নিশ্চয় ভালই চলতেছে।
জানি প্রতিবারের ন্যায় আমার উপর আপনারা রাগে আছেন, আপনাদের কে এতো অপেক্ষায় রাখার জন্য।
আসলে কয়েকদিন ধরে আমি একটু সিক ছিলাম, তাছাড়া নিজের ট্রাডিং স্টাডি এবং অনন্য ঝামেলার কারনে তেমন লেখা লেখি করতে পারিনি।
যেহেতু  আগে থেকে স্ক্রিপ্ট তইরি করা থাকেনা তাই একটু টাইম লাগে এই আর কি।

 আমার উপর রেগে  গেলেন তো হেরে গেলেন।
:((  :((  :((  :rofl:  :rofl:  :rofl:  :((  :((  :((


যাইহোক চলে যাই আজকের টপিকে

 ইনসাইড বার

অনেক ট্রেডাররা ইনসাইড বারকে খুবই পছন্দ করে থাকে মার্কেটে এন্টার করার জন্য। এর প্রধান কারন তারা রেগুলার ভাবে যে কোন চার্ট বা টাইমফ্রেমে তা পেয়ে থাকে। ইনসাইড বার হচ্ছে একটি ইনডিসিশন বার, যেটি আমাদেরকে জানায় যে মার্কেটে বুলিশ আর বেয়ারিশ দুটোই কন্ট্রোল করছেন,তাই মার্কেট যে কোন দিকে যেতে পারে। ঠিক এই কারনে ইনসাইড বার ট্রেডারদের সঠিক সিগন্যাল দিতে পারেনা, ট্রেড করলে চান্স ৫০/৫০, এছাড়াও অনেক একাউন্টের অকাল মিত্যুর জন্য ইনসাইড বার দায়ী।

ইনসাইড বারে এন্ট্রি নেয়া খুবই চ্যালেঞ্জই হবে সাধারণ ট্রেডারদের জন্য,যদি না আপনি অভিজ্ঞতা অর্জন করেন এবং মার্কেট সম্বন্ধে আপনার ভালো ধারনা থেকে থাকে। ইনসাইড বার ছারা অনেক ক্যান্ডল প্যাটার্ন আছে যা আমাদের অনেক পরিস্কার সিগন্যাল দিতে পারে। ইনসাইড বার কিন্তু বেস্ট এন্ট্রি সিগন্যাল না, এর মানে এই নয় যে আমরা এর তথ্য গুলো ব্যাবহার করবোনা যা ইনসাইড বার আমাদের দিচ্ছে, আমরা তা অবশ্যই ব্যাবহার করবো। এটি আমদেরকে সাহায্য করবে আমাদের ট্রেডিং এ, এবং আরো অনেক ভাবে আমরা ইনসাইড বারের ব্যাবহার করতে পারি, ইনসাইড বার বর্তমান মার্কেটে কি বোঝাতে চাচ্ছে, বা ট্রেড মানেজ করার জন্য,স্টপ, এক্সিট ইত্যাদি।


ইনসাইড বার কি?

 ইনসাইড বার এমন একটি প্যাটার্ন যা ২টি ক্যান্ডল নিয়ে গঠিত। প্রথম ক্যান্ডলটিকে মাদার ক্যান্ডল বলা হয় এবং পরেরটিকে ইনসাইড বার বলা হয়ে থাকে।গঠন অনুসারে মাদার ক্যান্ডলটি বড় হবে ইনসাইড বারের থেকে, ইনসাইড বার ক্যান্ডলটিকে সম্পূর্ণরুপে মাদার ক্যান্ডল ঢেকে রাখবে। যদি প্রাইস ইনসাইড বারের পরের ক্যান্ডলটি মাদার ক্যান্ডলের হাই প্রাইসকে ব্রেক করে উপরে উঠে তবে বাই সিগন্যাল আর লো প্রাইসকে ব্রেক করে নিচে নামলে সেল সিগন্যাল প্রদান করে থাকে।

উধাহরন স্বরূপ; নিচের ইনসাইড বারটি’ বাম পাশে মাদার ক্যান্ডল এবং ডান পাশে ইনসাইড বার। এই ইনসাইড বারটি সম্পূর্ণরূপে মাদার ক্যান্ডলের ভিতরে অবস্থান করছে।


ইনসাইড বার হতে আমরা কি কি তথ্য সংগ্রহ করতে পারি?
 ইনসাইড বারটি কথায় গঠিত হয়েছে তার উপর নির্ভর করে ইনসাইড বার হতে আমরা কি কি তথ্য সংগ্রহ করতে পারি। প্রথমে আমাদের মনে রাখা উচিৎ ইনসাইড আমাদেরকে দেখায় মার্কেট এখন ইনডিসিশন এর মধ্যে আছে,এবং হাইলাইট করে বুলিশ আর বেয়ারিশ যুদ্ধ করছে মার্কেটকে কন্ট্রোলে নেয়ার জন্য।

ইনসাইড বার গঠনের সময় দুটি খুবই সাধারণ বিষয়;

১; মার্কেট ঘুরে যেতে পারে
২; মার্কেট কন্টিনিউ করতে পারে থামার আগে

আমরা প্রায় এক দিকে শক্তিশালী মুভমেন্টের পর ইনসাইড বারকে দেখতে পাই। উধাহরন স্বরূপ; মার্কেট মুভ করলো উপরের দিকে তার মানে বুলিশ কন্ট্রোল করছে মার্কেটকে।ঠিক এই পয়েন্টে একটি ইনসাইড বার তৈরি হল, যা আমাদেরকে সিগন্যাল দিচ্ছে বুলিশ গণ খুবই কম বা বুলিশ কন্ট্রোলে নেই। অন্য দিকে বেয়ারিশ গণ মার্কেটকে কন্ট্রোল করতে সক্ষম হল, যার ফলে আমরা দেখতে পাই মার্কেটকে নিচে নিয়ে যাচ্ছে। এখানে আমরা দেখতে পাই কিভাবে মার্কেটের ডিরিকশন পরিবর্তন হয়ে গেলো।

ইনসাইড বার আমাদের দেখাচ্ছে যে, যেই টিম কিছুক্ষন আগে মার্কেটকে কনট্রোল করেছে তারা যে কোন দিকে যেতে পারে হাই বা লো, বর্তমানে মার্কেট একটি নির্দিষ্ট ভারসাম্যের মধ্য রয়েছে, তাই প্রাইস যে কোন দিকে পারে বা দিক পরিবর্তন হতে পারে।

উধাহরন হিসাবে নিচের চার্টটি দেখুন। লক্ষ্য করুন বুলিশ খুব কন্ট্রোল করছিল মারকেতকে।জার ফলে পাইস অনেক উপরে গিয়েছিল ইনসাইড বার তৈরি হওয়ার আগ পর্যন্ত। এই ইনসাইড বারটি সিগন্যাল দিচ্ছে প্রাইস হয়তবা দিক পরিবর্তন করতে পারে, কারন বুলিশ শক্তিমত্তা অনেক কমে গিয়েছে।
অন্য পরিস্থিতিতে আমরা যদি দেখি তবে বড় ধরনের মুভমেন্ট হয় একটি দিকে এবং ইনসাইড বার গঠন হল মার্কেটকে কন্টিনিউ করার জন্য। আমরা সাধারণত জানি যে মার্কেট শুধু উঠতেই থাকে বা নামতেই থাকে না এবং এর একটি বিবেচনামূলক অংশ আছে,এবং কিভাবে সে মুভ করবে।

প্রায় প্রাইস মুভ করতে পারে শক্তিশালী ভাবে উপরে বা নিচে পরে থেমে থাকবে। ঠিক এই মুহূর্তগুলোতে প্রাইস উৎপাদন করবে একটি ইনসাইড বারকে। এই ইনসাইড বার সিগন্যাল দিবে মার্কেটে কন্ট্রোল ক্ষমতা হ্রাস পাচ্ছে।এই ইনসাইড বার বুলিশ কন্ট্রোলে আছে নাকি বেয়ারিশ কন্ট্রোলে আছে দুটোর মধ্যে আমাদের কোনটিও বলে না, শুধু বলে যে প্রাইস যে কোন দিকে যেতে পারে। নির্ভর করতেছে ইনসাইড বার হতে কে কন্ট্রোল ক্ষমতা অর্জন করতে সক্ষম হচ্ছে তার উপর।

উধাহরন; প্রাইস শক্তিশালী ভাবে নিচের দিকে মুভ করলো এবং এটি পরিস্কার যে মার্কেটে বেয়ারিশ কন্ট্রোলে আছে।একটি ইনসাইড বার তৈরি হল মার্কেটের সব থেকে তলানিতে, যেটি আমাদের হাইলাইট করে মার্কেট বর্তমানে অমীমাংসিত এবং ঠিক নেই পরবর্তীতে মার্কেট কোন দিকে যেতে পারে। নিচের দিকে বড় ধরণের পতনের পর অনেক ট্রেডার প্রফিট নিয়ে বের হয় যায় ঠিক এই থামার মুহূর্তে। যদি যথেষ্ট পরিমানে অর্ডার ফ্ল থাকে ইনসাইড বারকে সেল বিল্ডআপ করার জন্য তবে প্রাইসকে আমরা আবার নিচের দিকে যেতে দেখতে পারি এবং কন্টিনিউ করবে আরেকটি নতুল লোয়ার প্রাইস তৈরি করার জন্য।এছাড়াও মার্কেট বড় ধরণের মুভের পর বিবেচনায় যায় এবং নিচের দিকে কন্টিনিউ করে থাকে।

উধাহরনটি নিচে দেখুন। প্রথমে বেয়ারিশ কন্ট্রোলে ছিল এবং ধাক্কাতে ধাক্কাতে নিয়ে যাচ্ছিল মার্কেটকে নিচের দিকে। পরে একটি ইনসাইড বার গঠন হয় যা সিগন্যাল দেয় যুদ্ধে যে জয়ী হবে সেই কনট্রোল করবে মার্কেটকে। বেয়ারিশ কন্ট্রোল ক্ষমতা অর্জন করতে সক্ষম হল যথেষ্ট পরিমানে অর্ডার ফ্ল এর কারনে, প্রাইস ব্রেক করলো আগের লোয়ার প্রাইসকে,এবং কন্টিনিউ নিচের দিকে মুভ করা শুরু করলো।
 আপনাদের বুঝার স্বার্থে নিচে আর কয়েকটি পিকচার এড করে দিলাম।


 এখানে  লক্ষ্য করুন একটা ট্রেন্ড কন্টিনিউ করার ক্ষেত্রে ইনসাইড বার গুলো বড় ধরণের ভূমিকা রাখছে।



এখানে দেখেন, রেঞ্জ এবং রেঞ্জের বাহিরে ইনসাইড বার গুলো কি ধরণের প্রভাব ফেলেছে মার্কেটে।



এখানে দেখেন, ব্রেকাউট ও কন্টিনিউ কনফার্ম করার ক্ষেত্রে ইনসাইড বারটি ভালই ভূমিকা নিয়েছিল।

এখন আশা করি আপনার ইনসাইড বার গঠন সম্বন্ধে ভালো নলেজ হয়েছে,কিভাবে সে মার্কেটে আসে এবং কাজ করে থাকে। আশা করি আপনাকে এই তথ্যটি মার্কেটের সম্বন্ধে ভালো ধারনা দিতে সক্ষম হবে, এর থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল কিভাবে আপনি পজিসন নিবেন বা সুযোগ গ্রহন করবেন এর থেকে।
আমি আশা করি আপনাদের আমার পোস্টটি ভালো লেগেছে।


যারা যারা আমার ফ্রি কনফারেন্সের বিষয় জানেন না তাদের উদ্দেশ্যে বলছি, আমি পোস্ট লেখার পাশাপাশি ধারাবাহিক ভাবে ফ্রি কনফারেন্সে করে প্রাইস অ্যাকশান শিখাই।

তাই যারা যারা কনফারেন্সের মাধ্যমে শিখতে আগ্রহী তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি ব্যাচ অনুযায়ী আপনাদেরকে সময় দিবো ইনসাল্লাহ।
নেক্সট ব্যাচ কয়েকদিনের মধ্যে শুরু করে দিব।


স্কাইপ;  Abirtorik

মোবাইল; 01741660327



ভাল থাকুন সুস্থ থাকুন
নিরাপদে ট্রেড করুন সফল হন। 


No comments:

Post a Comment

Post Top Ad