একটি মেজর প্রবলেম হল অনেক উচ্চাকাঙ্ক্ষী ট্রেডাররা চায় বড় ট্রেডিং একাউন্ট, কিন্তু তারা ছোট একাউন্টেই আটকে থাকে। এই আর্টিকেলে আপনাদেরকে দেখাবো কিভাবে একটি ছোট একাউন্টকে আস্তে আস্তে বৃদ্ধি করবেন বড় একাউন্ট হিসাবে।
অনেক ট্রেডার চায় তারা ১০০% ফুলটাইম ট্রেড করবে জীবিকা নির্বাহের জন্য, যতক্ষণ না পর্যন্ত তারা একটি সম্মানসূচক লক্ষ্যে পৌঁছে যাচ্ছে।এর মানে এই নয় যে, সকল ট্রেডারদের লক্ষ্য একই রকম। কেউ চাকুরী করতে ভালোবাসে শুধুমাত্র এক্সট্রা ইনকাম এর জন্য, অনেকে জাস্ট বছর শেষে হলিডের খরচ হিসাবে করে থাকে। যাইহোক আপনার পার্সোনাল লক্ষ্য সত্য হওয়ার উচিৎ যেমন; বড় একাউন্টে বেশী টাকা থাকে আপনি নিরাপদে ট্রেড করতে পারবেন কোন অভার লিভারেজ অভার ট্রেডিং করা ছারাই।ছোট একাউন্টে কম টাকা থাকে এবং আপনার চাহিদা বেশী থাকে তাই আপনি নিরাপদে ট্রেড করতে পারবেন না বেশী লিভারেজ ব্যাবহার করবেন সাথে অভার ট্রেডিং ও করে থাকবেন ফলাফল= ০ একাউন্ট।ঠিক এই কারণ গুলোর জন্য অনেক ট্রেডার রিস্ক বেশী নেয় এবং তারা বেশী বেশী ট্রেড করে।
অভার ট্রেডিং
একটি সাধারণ ট্রেডিং ভাবনা, আমরা মনে করি যে, বেশী ট্রেড করলে বেশী ইনকাম করতে পারবো। তবে অবশ্যই প্রতিটি সেটআপ যদি এ+সেটআপ হয় তাহলে সম্ভাবনা আছে।কিন্তু সত্যিকার অর্থে এটা ঘটেনা কারণ বেশীরভাগ পরিস্থিতিতে বেশী ট্রেডিং লিড দিচ্ছে বেশী রাবিশ সেটআপে এন্টার করার জন্য যেটি পালাক্রমে লসের দিকে লিড দিচ্ছে।কিভাবে কম ট্রেড করবেন এবং বেশী ইনকাম করবেন?
ট্রেড সিলেকশনের সময় আপনাকে সীমাবদ্ধ থাকতে হবে, শুধুমাত্র হায়ার চান্স ট্রেড গুলো প্যালেস করবেন উইন করার জন্য। যখন ট্রেডাররা আলাদা আলাদা গাণিতিক সমীকরণ মিলায় তাদের ট্রেডিং এ তখন তারা লসকে অবহেলা করে, এমনকি কতটুকু লস তার একাউন্টের ব্যালেন্সের উপর আঘাত হানতে পারে তারা তা ভুলে যায়।ট্রেড সিলেকশনের সময় হায়ার চান্স= ট্রেডে সাকসেস, এবং গুরুত্বপূর্ণ বিষয় হল লেস চান্স= লস হওয়ার সম্ভাবনা। যদি আপনি আপনার লসকে কমাতে চান তবে আপনার লেস উইনিং এ প্রয়োজন অভারল প্রফিট করা। অন্যভাবে যদি বলি তবে; আপনি কম ট্রেড করলেন এবং প্যালেস করলেন বেটার ট্রেড, যদি এরকম বেস্ট ১০টা ট্রেড করেন তবে মিনিমাম ৬টা প্রফিট হবে, মানে অভারাল প্রফিট। এভাবে করলে আস্তে আস্তে লসের হার কমে যাবে তখন ৬টা প্রফিট ট্রেডের জায়গায় ৮টা ও হতে পারে। এভাবে আপনার লসের হার কমে গেলো সাথে অভার ট্রেডিং এর অভ্যাস ও।
কিভাবে একটা বড় একাউন্ট বানাবেন এবং ট্রেড করবেন জীবিকা নির্বাহের জন্য
আমি এখানে আপনাকে রাতারাতি বিল গেটস হওয়া শিখাবনা কিন্তু ধীরে ধীরে অয়ারেন বাফেট হওয়ার স্বপ্ন দেখাবো।ফরেক্স ট্রেডিং হল একটি বিজনেস, এই বিজনেসে আমার সকল ট্রেডিং সময়ের মধ্যে আমি এমন কারো সাথে মিট করিনি যে রাতারাতি বড়লোক হওয়ার পর তা রাখতে পেরেছে। কিন্তু আমি এমন প্রচুর মানুষের সাথে মিট করেছি যারা ধারাবাহিকভাবে প্রফিট করছে এবং প্রফিট করেই তাদের জীবিকা নির্বাহ করতেছে। যদি আপনি তারাতারি বড়লোক হতে চান তবে আপনাকে বেশী রিস্ক নিতে হবে বেশী ট্রেড করতে হবে। এই দুইটি ভাবনাই আপানার একাউন্টের১২টা বাজিয়ে দিবে, শুধু কিছু সময়ের ব্যাপার মাত্র।
বেশীরভাগ প্রফেশনে যেগুলোর চাকুরীর সেলারি অনেক বেশী তা করার জন্য আপনার দরকার হবে দীর্ঘ সময়ের পড়ালেখা ও অনেক অভিজ্ঞতা। এই চাকুরী গুলি হতে পারে উকিল বা ডাক্তার ইঞ্জিনিয়ার ইত্যাদি, কমপক্ষে আপনাকে ৪বছর পড়ালেখা করতে হবে। পড়ালেখা শেষ হবার পর কাজের প্রয়োজন পরবে, আপনি যতো ভালো কাজ করবেন তার উপর আপনার রেঙ্ক নির্ভর করবে এবং এই রেঙ্কের উপর নির্ভর করে সেলারি। অনেকের এই রেঙ্কের মধ্যে আসতে আসতে অনেক বছর চলে যায়।
ফরেক্স ট্রেডিং এ কোন ধরাবাঁধা নেই আপনি কত টাকা কামাবেন।এখানে আপনার কোন বস নেই এবং আপনি সম্পূর্ণ স্বাধীন কাজ করার জন্য প্রতিটি ঘণ্টা প্রতিটি দিন শুধু আপনার, যখন ইচ্ছা তখন করবেন।
যদি আপনার ছোট একাউন্ট থাকে তবে আমি চাব আপনি অন্যকোন প্রফেশন নিয়ে চিন্তা করুন ট্রেডিংকে সাইডে রাখুন। আপনি কি পারবেন আপনার ছোট একাউন্টকে ৪বছর ধরে বিল্ডাপ করতে যতক্ষণ না পর্যন্ত এটি বড় একাউন্টে পরিণত না হচ্ছে, আপনার জীবিকা নির্বাহের জন্য। পারবেন আপনি ?
বেশীরভাগ মানুষ ৩৫+বছর কাজ করতে চায় তারপর রিটায়ার হতে চায়।যদি আপনি ছোট একাউন্টকে বড় বানাতে চান ৪বছরের মধ্যে তবে আপনি সময় পাচ্ছেন মাত্র ৩১ বছর আলাদা করে, ট্রেডিং এর এই ৪বছর কাজ করুন এবং অপেক্ষা করুন যে অন্যসব প্রফেশনের মত। আপনি কি পারবেন ৪বছর অপেক্ষা করতে?
ছোট একাউন্টকে বড় করে তুলার জন্য কি প্রয়োজন?
উল্লেখিত উধাহরনটি হবে পরিকল্পিত উধাহরন, এখানে ট্রেডারকে ৪বছরের ফলাফল অর্জনের জন্য ধারাবাহিকভাবে প্রফিট করতে হবে।
উধাহরন; মোঃ সোহেল একজন ফরেক্স ট্রেডার, তার কাছে আছে $১০.০০০ডলার।সোহেল চায় সে জীবিকা নির্বাহের জন্য ট্রেড করবে এবং তার সকল সময় তার ফ্যামিলির সাথে কাটাবে।সোহেল তার জীবন হতে ৪টি বছর নির্ধারণ করলো তার ছোট একাউন্টকে বড় বানানোর জন্য যা তার চাকুরীর চাহিদা পূরণ করবে এবং মার্কেট হতে প্রফিট করে সুন্দর একটি জীবন যাপন করবেন। সোহেল তার একাউন্টের ব্যালেন্স যোগ করতে পারবে কিন্তু সে যা প্রফিট করেছে তা টাচ করতে পারবেনা।
সোহেল একজন ভালো ট্রেডার এবং সে এভারেজলি শুধুমাত্র ৪টি এ++ ট্রেড করবে একটি মাসে। সোহেল মাসে ৪টি ট্রেড করার কারণ হল সে ঠাণ্ডা মাথায় ট্রেড করতে পছন্দ করে এবং যেগুলো ট্রেড উইনিং হওয়ার সম্ভাবনা বেশী সে শুধুমাত্র সেগুলো ট্রেড করবে। এছাড়াও সোহেল মনে করে ফরেক্স মার্কেটে কম মানে সত্যিকার অর্থে বেশী।
৪বছরের দৃশে সোহেল রিস্ক নিয়েছে ৩% প্রতি ট্রেডে এবং এভারেজ ৪টি ট্রেডের মধ্যে ৩টি প্রফিট ও ১টি লস ট্রেড।সোহেলের উইন রেট ভালো কিন্তু সে এভারেজ ১.১ রিস্ক রিওয়ার্ড নিয়েছে প্রতি ট্রেডে, মানে সোহেল প্রটি ট্রেডে যা প্রফিট করেছে ঠিক তাই সে প্রতি ট্রেডে রিস্ক নিয়েছে।
উধাহরনের সমীকরণ অনুযায়ী সোহেল ধারাবাহিকভাবে ৩টি ট্রেড প্রফিট করেছে এবং একটি লস করছে। যদি সে প্রতি ট্রেডে ৩% রিস্ক নেয় তবে সে ৩টি ট্রেডে ৯% প্রফিট করলো, যদি আমরা লস ট্রেডটির -৩% কেটে ফেলি তবে টোটাল +৬% প্রফিট করছে প্রতি মাস শেষে, যাইহোক বাৎসরিক আমরা হিসাব করি ১০০% প্রফিট।
যদি সোহেল প্রতি মাসে ৬% প্রফিট করে ৪ বছর ধরে এবং তার একাউন্টের ব্যালেন্সকে সে টাচ না করে, তবে সে তার ছোট ৳১০.০০০ডলার এর একাউন্টকে বানাবে ৳১৬০.০০০ডলার, এটি বেশীরভাগ মানুষের চাহিদার থেকে অনেক বেশী। ট্রেড করে জীবিকা নির্বাহের জন্য যেই পরিমাণ ব্যালেন্স দরকার তার থেকে এটি অনেক বেশী।
এই উধাহরনে সোহেল কখনো পাগলামো করে রিস্ক নেয়নি।সে প্রতিদিন ট্রেড করেনি; এমনকি হিসাব করলে সপ্তাহে শুধুমাত্র এভারেজ ১টি ট্রেড করছে। সে এই ৪টি বছর ফরেক্স বিজনেস কে অন্যসব বিজনেস এর মতই মনে করেছে।
পরিস্কারভাবে কিছু মাসে সোহেল নরলাম লসের থেকে একটু বেশী লস করতেই পারে,এবং অন্যকোন মাসে বড় ধরণের প্রফিট করতে পারে,কিন্তু এই উধাহরনটি কাজ করেছে যৌক্তিক টার্গেট নিয়ে। পারবেন কি মোঃ সোহেলের মত হতে?
সংক্ষিপ্ত
এই আর্টিকেলটি পরার আগে আমি যদি আপনাকে বলতাম এভারেজ মাসে ৬% প্রফিট করে আপনি $১০.০০০ডলারকে কে $১৬০.০০০ডলার ৪বছরে বানাতে পারবেন, আপনিকি আমাকে বিশ্বাস করতেন? অনেকেই বিশ্বাস করতনা কারণ তারা চিন্তা করে যা করতে হবে এখনই করতে হবে পরের ট্রেডে কি হবে তা পরে দেখা যাবে। ট্রেডারদের প্রয়োজন তাদের মানুষিক ধারণা উচু করা যাতে তাদের লক্ষ্যে তারা পৌঁছাতে পারে। বেশীরভাগ ট্রেডার এখনি ফেরারি গাড়ি চায়, তারা মনে করেনা ট্রেডিং হল অন্যসব বিজনেস এর মতই, এই ধরণের মাইন্ডের জন্য তারা বেশী রিস্ক নিয়ে ফেলায়।
ট্রেডিং নিয়ে আজগুবি চিন্তাধারা বাদ দিন এবং অন্যসব ট্রেডাররা কি ফিল করতেছে তা আপনার দেখার বিষয় না। আবার নতুন করে ট্রেডিং শুরু করুন যৌক্তিক লক্ষ্য তৈরি করুন। আপনার লক্ষ্যের প্রটি আপনার নিশানা কি ঠিক আছে, আপনি কি অভার ট্রেড বা বেশী রিস্ক নিচ্ছেন ইত্যাদি সব কিছু খেয়াল করুন।
আমি আশা করি এই আর্টিকেলটি আপনার চোখ খুলে দিছে যে আপনার কি অর্জন করা উচিৎ বা কি ধরণের মাইন্ডসেট আপনার প্রয়োজন ও ট্রেডিং একটি বিজনেস ইত্যাদি বিষয়ে।
আশা করি আপনার এই আর্টিকেলটি ভালো লাগছে।
নিরাপদে ট্রেড করুন সফল হউন।





চমৎকার একটি আর্টিকেল,খুব ভালো লাগলো,ধন্যবাদ
ReplyDelete